ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কান উৎসবে সবুজ গাউনে দীপিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
  • ৭৫১ বার

প্রথমবারের মত মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটেছেন ‘ট্রিপল এক্স: দ্যা রিটান অব জান্দারকেজ’ খ্যাত ভারতীয় তারকা দীপিকা পাডুকোন। সবুজ গাউনে লালগালিচা দীপিকা ছবি শিকারিদের নজর কেড়ে নেন।

বিশ্বখ্যাত সৌন্দর্য প্রসাধনী ব্রাণ্ড ল রিয়াল প্যারিসের দূত হিসেবে দীপিকা কানের লাল গালিচায় বুধ ও বৃহস্পতিবার অংশ নেন। দীপিকার সঙ্গে অন্য তিন বলিউডের তারকাও এবারের কান উৎসবে অংশ নিয়েছেন। ফ্রান্সের কান শহরে কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসর বসেছে।

সেখানে দীপিকা সাংবাদিকদের বলেন, যদিও এই উৎসবে সিনেমা প্রেমীরা সব ধরনের সিনেমা দেখতে চায় তবে ভারতীয় সিনেমা হল ‘রঙ, নাচ ও গানের’ জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। কানের মানুষজনও আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা রাখে। তাই যখন আপনি লালি গালিচা দিয়ে হেঁটে যাবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি নিজের দেশের প্রতিনিধিত্ব করছেন। কারণ তারা জানে আপনি কোন দেশে থেকে এসেছেন, কোন ইন্ডাস্ট্রির সদস্য আপনি। দর্শকরাও ভিন্ন ভিন্ন স্বাদের ভারতীয় সিনেমা দেখতে আগ্রহী সেটা হতে পারে দেবদাস কিংবা গ্যাং অব ওয়াসেপুর।

৩১ বছর বয়সী এই অভিনেত্রীর বিশ্বাস যে বিশ্বের দর্শকরা এখনো ভারতীয় সিনেমার নাচ ও গানের দৃশ্যগুলোতেই সবচেয়ে বেশি মুগ্ধ হন। তিনি বলেন, এটা খুব ভালো হত যদি এই উৎসবে কিছু ভারতীয় সিনেমাও প্রদর্শিত হত। আমি নিশ্চিত এটা হবে। তবে এজন্য নিজেদের উপর আস্থা হারানোর কিছু নেই। যখন হওয়ার তখন এমনিতেই হবে।

আরেক প্রশ্নে জবাবে দীপিকা আরো বলেন, আমার পছন্দ ছবি সুজিত সরকারের ‍পিকু। যদি সুযোগ থাকত তাহলে আমি এখানে পিকু দেখাতে চাইতাম। পিকু নিয়ে আমি গর্বিত। এখানে সেটা দেখাতে পারলে দারুণ ব্যাপার হত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কান উৎসবে সবুজ গাউনে দীপিকা

আপডেট টাইম : ০১:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭