ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

‘চিপ থ্রিলস’ এর তালে নেচে ভাইরাল ‘বিন্দাস’ ভারতীয় বধূ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭
  • ৪৩৭ বার

একসময় ভারতীয় উপমহাদেশে বিয়ে মানেই কনের অশ্রুভেজা নয়নে বিদায়ের দৃশ্য ছিল অবধারিত। আধুনিকতার ছোয়াই সেই দিন বদলেছে, তেমনই এক দৃশ্য দেখা গেল এক নববধূর বিয়ের প্রস্তুতির ভিডিওতে। অস্ট্রেলীয় গায়িকা সিয়ার তুমুল জনপ্রিয় ‘চিপ থ্রিলস’ গানটির তালে তালে বন্ধুদের সঙ্গে নেচেছেন, কনের মেকআপ নিয়েছেন ও লেহেঙ্গা পরিধান করেছেন।

গত ৪ মে আপলোড হওয়া ভিডিওটি এখন পর্যন্ত ৬০ লক্ষবার দেখা হয়েছে। ফেসবুকেও ব্যাপক আলোড়ন তুলেছে ভিডিওটি। ভিডিওতে দেখা যায় আমিশা ভরদ্বাজ নামের ওই তরুণী ‘চিপ থ্রিলস’ এর তালে তালে তিন বান্ধবীকে নিয়ে নাচছেন। এছাড়া আমিশাকে দেখা যায় গানের সঙ্গে গলা মিলাচ্ছেন। মেকআপ নেয়ার সময়ও তিনি ও গানের তালে তাল মিলাচ্ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলায় রীতিমতো বিস্মিত আমিশা। তিনি বলেন, আমি কখনো এটা কল্পনাও করিনি মানুষ এই ভিডিও নিয়ে এমন উন্মাদনা প্রদর্শন করবে। আমার স্বামী আসতে দেরি হওয়ায় আমি খুব রাগান্বিত হয়েছিলাম, ভিডিওগ্রাফার তখন সময় কাটানোর জন্য একটি ভিডিওশ্যুট করার প্রস্তাব দেয়। আমি কখনো ভাবিনি ভিডিওটি এত সুন্দর হবে।

আমিশা যোগ করেন, আমি সারা বিশ্বের মানুষের ফ্রেন্ড রিকুয়েস্ট ও প্রশংসা পাচ্ছি তবে সবচেয়ে বড় প্রশংসাটা পেয়েছি আমার স্বামীর কাছ থেকে। সে বলেছে, আমাকে নিয়ে সে গর্বিত কারণ আমি ‘বিন্দাস’। আমার শ্বশুরবাড়ির লোকজনও এটা নিয়ে খুব খুশি। তারা বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছে। হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

‘চিপ থ্রিলস’ এর তালে নেচে ভাইরাল ‘বিন্দাস’ ভারতীয় বধূ

আপডেট টাইম : ১০:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭