ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অভিশাপ দিলেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৪৩৩ বার

শাকিব-অপুর সন্তানের বাবার এমন সমস্যা সৃষ্টিকারীদের অভিশাপ দিয়েছেন অপু। শাকিব খানকে ঘিরে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। পরিচালকদের ছোট করে বক্তব্য দেয়ায় শাকিব খানকে উকিল নোটিশ দেয় পরিচালক সমিতি। শাকিবকে বয়কট, শিল্পী সমিতির নির্বাচন, কাদা ছোড়াছুড়ি, সর্বশেষ তার প্রাণের জায়গা বিএফডিসিতে লাঞ্ছনার শিকার- সব মিলিয়ে শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র অঙ্গন মুখর। বিষয়টি নিয়ে শাকিব খানের সহধর্মিণী চিত্রনায়িকা অপু বিশ্বাসও চিন্তিত ও বিচলিত।

অপু বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার স্বামীর পেছনে কিছু লোক লেগেছে। তারা একটার পর একটা সমস্যা তৈরি করছে। তারা আসলে শাকিবের ভালো চান না। সর্বশেষ নির্বাচনের দিন রাতে যারা শাকিবকে ডেকেছেন এবং তার উপর হামলার ইন্ধন দিয়েছেন তাদের আমি অভিশাপ দিচ্ছি। শাকিব খান তার পরিবারকে সময় না দিয়ে চলচ্চিত্রে সময় দিয়েছেন। তার ধ্যান-জ্ঞ্যান চলচ্চিত্র। আজ এর পরিণাম কি এটা হওয়া উচিত?’

তিনি আরো বলেন, ‘এসব বিষয় নিয়ে আমি ও আমরা প্রতিটি মুহূর্তে টেনশনে আছি। একটা মানুষ এতোটা হেনস্থা হচ্ছে আর তার পাশের মানুষগুলো শুধু চেয়ে চেয়ে দেখছেন! সুদিনে শাকিবের পাশে লোকের অভাব দেখিনি। আজ এমন একটি ন্যাক্করজনক ঘটনার বিরুদ্ধে তাদের কণ্ঠ সোচ্চার নয় কেন? কিছু লোকের ইন্ধন রয়েছে বলে শুনেছি। এদের বিচার উপরওয়ালা করবেন।’

সর্বশেষ গত ৫ মে মধ্যরাতে চিত্রনায়ক শাকিব খান বিএফডিসিতে লাঞ্ছিত হয়েছেন। বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। ঘটনা এতোদূর গড়িয়েছে যে, দেশের স্বনামধন্য এই নায়ক গত ৮ মে তেঁজগাও শিল্পাঞ্চল থানায় অভিযোগ দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অভিশাপ দিলেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭