ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ১৩৯১ বার

অনলাইন ডেস্ক: চলতি বছরের পবিত্র রমজান ১৪৩৮ হিজরি মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে রোববার এ সূচি প্রকাশ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামী ২৭ বা ২৮ মে। আগামী ২৮ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে রোববার এ সূচি সেদিন থেকে সেহরি ও ইফতার শুরু হবে ধরে নিয়ে এর সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এই তালিকা ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য। সেখানে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হলে ঢাকা ও পাশ্ববর্তী এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৪০ মিনিটে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইফতার করতে হবে। সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সতর্কতামূলকভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে বলেও ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১১ মে রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হবে। ১৪৩৮ সনের সেহরি ও ইফতারের সময়সূচি পিডিএফে দেখতে ক্লিক করুন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

আপডেট টাইম : ০৯:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭