ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বুবলীকে নিয়ে ১৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৩৫৬ বার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্র্রনায়ক শাকিব খান। সম্প্রতি শাকিব-অপুর বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়ের কথা প্রকাশ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর পর থেকে চলচ্চিত্রাঙ্গনসহ সারা দেশে আলোচনার ঝড় উঠে। এ আলোচনা থেকে বাদ পড়েননি চিত্রনায়িকা শবনম বুবলী।

শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনও উঠেছে। এবার বুবলীকে নিয়ে ১৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন শাকিব খান। তবে ব্যক্তিগত কোনো কাজে শাকিব-বুবলী পাবনা যাচ্ছেন না। শামীম আহমেদ রনি পরিচালিত ‘রংবাজ’ শিরোনামের সিনেমার শুটিং করতেই তাদের পাবনা সফর। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান পরিচালন রনি।

গতকাল ১৪ এপ্রিল রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘রংবাজ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এতে চিত্রনায়ক শাকিব খান ও বুবলীসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে শামীম আহমেদ রনি বলেন, ‘আগামী ১৭ এপ্রিল থেকে পাবনায় ‘রংবাজ’ সিনেমার শুটিং শুরু করব। পাবনায় এ মোট ১৪ দিনের শুটিং হবে। এর পর ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হবে।’

শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস ও মের্সাস রূপরঙ চলচ্চিত্রের সাথে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। তবে এটি বাংলাদেশ-ভারত যৌথপ্রযোজনার সিনেমা নয়। শ্রী ভেঙ্কেটেশ ফিল্মস-এর এটি বাংলাদেশে প্রথম লোকাল প্রোডাকশন। এটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মের্সাস রূপরঙ চলচ্চিত্রের সাথে যৌথভাবে বিনিয়োগ করছে। সিনেমাটি ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে বলেও জানান এর নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

বুবলীকে নিয়ে ১৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন শাকিব

আপডেট টাইম : ০৪:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭