ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

মক্কা-মদিনার দুই ইমাম ঢাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৫৭৪ বার

মক্কার পবিত্র মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববির দুই ইমাম ও খতিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। তাঁরা ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিন দিনের সফরে এসেছেন। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানের ওলামা সমাবেশে তারা যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

প্রতিনিধি দলটি সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বুধবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মসজিদে হারাম ও মসজিদে নববির সিনিয়র ইমাম শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মসজিদের নববির সম্মানিত সিনিয়র ইমাম শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের ২ জন কর্মকর্তা, সৌদি আরবের উচ্চ পর্যায়ের আলেম ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

প্রসঙ্গত, এ সম্মেলনে যোগদানের জন্য মক্কার মসজিদুল হারামের প্রধান ইমাম ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও মদিনা শরিফের মসজিদে নববির সিনিয়র ইমাম শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুযাইফিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়। তবে অসুস্থতাজনিত কারণে শেষ পর্যন্ত তারা আসতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

মক্কা-মদিনার দুই ইমাম ঢাকায়

আপডেট টাইম : ০১:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭