ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অনেক দিন পর ক্যামেরার সামনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • ৩৪৮ বার

বছর দুয়েক আগেও হরহামেশাই ক্যামেরার সামনে দেখা যেত জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। তবে বেশ কিছুদিন ধরে সেটা অনেকটাই কমে গেছে। মনের মতো গল্প কিংবা চরিত্র না পেলে অভিনয় থেকে বিরতই থাকেন ভাবনা। গতকাল অনেকদিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী। ‘শিউলি ফুল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের নাটকে অভিনয়ের মাধ্যমে ভাবনা আবার সরব হয়েছেন। এটি পরিচালনা করছেন ফয়সাল রাজীব। সম্প্রতি দীপ্ত টিভিতে শুরু হওয়া ‘দীপ্ত মিনি সিরিয়াল’র জন্য নাটকটি নির্মাণ হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এটি দীপ্ত টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন ভাবনা। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় এক মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ভালো কোনো গল্প বা চরিত্র না পেলে কাজ করি না এখন। আমি আগেও তাই করতাম। সবসময় বেছে বেছে কাজ করে আসছি। এ স্বল্পদৈর্ঘ্যের নাটকটির গল্প খুবই চমৎকার। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মাণ হচ্ছে। দীপ্ত টিভিতে প্রচার হবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। সর্বশেষ অনিমেষ আইচের পরিচালনায় ‘বরষা’ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ভাবনা। এরপর বিরতি দিয়ে আবারো সরব হয়েছেন ফয়সাল রাজীবের ‘শিউলি ফুল’র জন্য। এদিকে ভাবনা অভিনীত ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যদিয়েই তার বড়পর্দায় অভিষেক হবে। অনিমেষ আইচের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত। এ প্রসঙ্গে ভাবনা বলেন, কিছুদিন আগেই ‘ভয়ঙ্কর সুন্দর’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সব ঠিক থাকলে একটি ভালো দিনক্ষণ দেখে এটি মুক্তি দেয়া হবে বলেই জেনেছি। আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অনেক দিন পর ক্যামেরার সামনে

আপডেট টাইম : ১২:২০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭