ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মেসির বিয়েতে যাবেন না ক্ষুব্ধ শাকিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৪৩৪ বার

বার্সেলোনা সতীর্থদের বান্ধবীদের ঠান্ডা যুদ্ধ ফের জনসমখ্যে চলে এলো। লা মাসিয়া থেকে একসঙ্গে খেলে আসা জেরার পিকে ও লিওনেল মেসি একে অপরের প্রিয় বন্ধু হিসেবে পরিচিত। কিন্তু তাঁদের বান্ধবীদের সম্পর্ক নিয়ে দেখা দিল বিতর্ক।

এক ব্রিটিশ দৈনিকের মতে, মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়ের নিমন্ত্রণ পেয়েও যাবেন না শাকিরা। জেরার পিকের বান্ধবীর এত রাগের কারণ হল পিকের প্রাক্তন বান্ধবী নুরিয়া টমাসের প্রিয় বন্ধু আন্তোনেলা। যা একদমই পছন্দ নয় শাকিরার। পিকে ও মেসি একে অপরের ভাল বন্ধু হলেও দুই তারকার বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলেন না। অনুষ্ঠানে দেখা হলেও এড়িয়ে যান। কিছু দিন আগে শাকিরার জন্মদিনেও শুভেচ্ছা জানাননি আন্তোনেলা।

নিজের ৩০তম জন্মদিনে আন্তোনেলাকে বিয়ে করতে চলেছেন মেসি। বার্সার এক সূত্রের মতে, শাকিরাকে নিমন্ত্রণ জানানো হলেও তিনি সাফ বলে দিয়েছেন যাবেন না। অজুহাত হিসেবে বলেছেন তাঁর সেই সময় অনেক অনুষ্ঠান আছে। পিকে যাবেন কি না এখন সেটাই প্রশ্ন।

শাকিরা-আন্তোনেলার ঠান্ডা যুদ্ধ ছাড়াও মেসির ভবিষ্যৎ নিয়েও শিরোনামে বার্সা। শোনা যাচ্ছে, আগামী মরসুমে মেসিকে বার্সা থেকে বের করে আনতে বড় রকমের প্রস্তাব তৈরি করছে ম্যাঞ্চেস্টার সিটি। বার্সা নতুন চুক্তি দেওয়ার কথা বললেও এখনও কোনও প্রস্তাব দেয়নি। মেসির বাবা তথা এজেন্ট জর্জ মেসি শত চেষ্টাতেও কোনও সমাধান বার করতে পারছেন না। সেই সুযোগ নিয়ে ম্যান সিটি ২০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে চলেছে মেসিকে। পেপ গুয়ার্দিওলার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে মেসিকে সই করানোর। সাপ্তাহিক বেতন হিসেবে ৬৫০ হাজার পাউন্ডও দিতে রাজি সিটি কর্তারা।

আগামী মওসুমে ম্যান সিটির লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। মোনাকোর বিরুদ্ধে শেষ ষোলোয় ছিটকে যাওয়ার পর গুয়ার্দিওলা নাকি বলে দিয়েছেন আগামী মরসুমে কোনও বড় নামকে সই করতে হবে। সিটি কর্তাদের তালিকায় শুরুতেই রয়েছে মেসির নাম। আনন্দবাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মেসির বিয়েতে যাবেন না ক্ষুব্ধ শাকিরা

আপডেট টাইম : ১১:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭