ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পদত্যাগের হুমকি আইভীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • ৩৪৭ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় যানজট, অবৈধ স্ট্যান্ড, হকারসহ সকল সমস্যা সমাধানে প্রশাসন সহযোগিতা না করলে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার উচ্ছেদ সহ বিভিন্ন সমস্যার বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ওয়াসা, বিআরটিএ ও গণপূর্ত বিভাগসহ সকল প্রশাসনিক দফতরগুলোর সঙ্গে ওই সভার আয়োজন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। যেখানে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করে বলেন, ‘নারায়ণগঞ্জে ডিসি-এসপি হয়ে আছেন, তারা সবাই ঘুষ দিয়ে এখানে আসেন। তাই জনগণের কল্যাণের কথা চিন্তা না করে তারা টাকা উঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন।’

আইভী বলেন, ‘নগরবাসীর হাঁটা-চলার রাস্তা দখল করে ফুটপাতগুলো অবৈধ দখলে চলে গেছে। এসব অবৈধ ফুটপাতের দোকান থেকে পুলিশ টাকা আদায় করছে। ফুটপাতের দোকানে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ ব্যবহার করা হচ্ছে। এক সময় এসবের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এগুলো কি শুধু মেয়রের একার দায়িত্ব? ডিসি/এসপির কোনো দায়দায়িত্ব নেই?”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পদত্যাগের হুমকি আইভীর

আপডেট টাইম : ১১:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭