ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

আলহামদুলিল্লাহ, সায়িদা হাতে লিখলো পুরো কোরআন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৪০৩ বার

আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের সায়িদা হাতে লিখলো পুরো কোরআন। জেরুজালেমের উত্তরে রামাল্লা শহরে ত্রিশ হাজার মানুষের বসবাস। রামাল্লা ফিলিস্তিনের সরকারি সদর দফতর। এখান থেকে ফিলিস্তিনের প্রশাসন তার কাজকর্ম করে থাকে। ফিলিস্তিনের মানুষ নানান সমস্যার মধ্য দিয়ে দিন কাটায়। তার পরও থেমে নেই তাদের পথচলা। এরই নাম জীবন।

সেই রামাল্লার এক মেয়ে প্রাত্যহিক সব কাজ ঠিক রেখে তিন বছর সময় নিয়ে পুরো কোরআনে কারিম হাতে লেখে তাক লাগিয়ে দিয়েছে। ফিলিস্তিনি ওই মেয়েকে নিয়ে আরবি ভাষার

কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে।

ফিলিস্তিনের রামাল্লায় বসবাসকারী ২৪ বছর বয়সী সায়িদা আক্কাদ। ফিলিস্তিনের এই মেয়ে তিন বছর সময় নিয়ে পুরো কোরআনে কারিম হাতে লিখে শেষ করেছে। তার কাজে প্রতিবেশীরা অবাক। এখন তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। সেটা দেখতে লোকজন ভীড় জমাচ্ছে সায়িদাদের বাড়ীতে।

সায়িদা আক্কাদ পড়াশুনা থেকে শুরু করে প্রাত্যহিক সব কাজ ঠিক রেখে দীর্ঘ পবিত্র কোরআনের পাণ্ডুলিপি লিখে শেষ করেছেন।

সায়িদা আক্কাদ ২০১৪ সালে কোরআন শরিফ লেখার কাজ শুরু করেন। তিন বছর পর তার এই কাজ সম্পন্ন হয়। সায়িদার বাবা রামাল্লায় ফলের ব্যবসা করেন। সায়িদা পরিবারের বড় মেয়ে।

তার ভাষায়, ফিলিস্তিনের তো আর সমস্যা কম নয়। ইসরায়েলের কাছ থেকে অধিকৃত এলাকা ফিরে পেতে চলছে স্বাধীনতার সংগ্রাম। এরই মাঝেই আমাদের সব কাজ করতে হয়। ইচ্ছে হলেই ঘর থেকে বের হওয়া যায় না।

তাই অবসর সময়টা কাজে লাগানোর জন্য আমি কোরআন হাতে লেখার কাজ শুরু করি। আর দেখতে দেখতে কাজটি শেষও হয়ে যায়।
নিছক শখের বশে হাতে কোরআন লিখেছে বলে জানান সায়িদা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

আলহামদুলিল্লাহ, সায়িদা হাতে লিখলো পুরো কোরআন

আপডেট টাইম : ১১:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭