ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাষ্ট্রপতির কাছে ৩ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৩২০ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে বুধবার বিকালে বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ড, কেনিয়া ও আলজেরিয়ার রাষ্ট্রদূতবৃন্দ।

পরিচয়পত্র পেশকারি রাষ্ট্রদূতরা সবাই অনাবাসি। তারা হলেন- আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ব্রায়ান ম্যাকএলপাফ, আলজেরিয়ার রাষ্ট্রদূত লাখাল বেনকেলাই এবং কেনিয়ার হাইকমিশনার ফ্লোরেন্স ইমিসা ওয়েচে।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এবিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রদূতদেরকে বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব পালনকালে তাদেরকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ ও ওইদেশ সমূহের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখার জন্য তথা আগামী দিনগুলোতে বাণিজ্য ও বিনিয়োগসহ দেশের সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরার আহ্বান জানান।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের অনেক সামগ্রি, বিশেষত পাট ও পটজাত পণ্য, তৈরি পোশাক এবং ওষুধ আন্তর্জাতিক মানের- একথা উল্লেখ করে রাষ্ট্রপতি তিনটি দেশকে বাংলাদেশ থেকে এসব সামগ্রী আমদানির আহ্বান জানান।

রাষ্ট্রদূতবৃন্দ দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাষ্ট্রপতির কাছে ৩ দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট টাইম : ১২:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭