ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নৌকাবাইচ ঘিরে ঘাঘর নদের তীরে হাজারো মানুষের মেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ২০৬ বার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালীপূজা উপলক্ষে নৌকাবাইচ হয়েছে। গতকাল শুক্রবার রাধাগঞ্জ উপজেলার ঘাঘর নদের খেজুরবাড়ি থেকে মান্দ্রা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে এ নৌকাবাইচ হয়। বাইচ দেখতে নদের দুই পাড়ে হাজারো মানুষ ভিড় করে।

বেলা ২টার দিকে এই বাইচ শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। রাধাগঞ্জ বাজার বণিক সমিতি এই আয়োজন করে। উপজেলাসহ এর আশপাশের এলাকা থেকে প্রায় অর্ধশত বাইচ দল অংশ নেয়। বাইচ ঘিরে নদের দুই পাড়ে বসেছিল গ্রামীণ মেলা। এ ছাড়া ছোট ছোট নৌকায় বাদাম, চানাচুর, মুড়ি-মুড়কির ভাসমান দোকান নিয়ে অনেককেই বেচাকেনা করতে দেখা গেছে।

মাদারীপুর জেলার ডাসার উপজেলা থেকে আগত সুদেব বিশ্বাস বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে এখানে নৌকাবাইচ দেখতে এসেছি। অনেক দিন পরে উৎসবমুখর পরিবেশে বাইচ দেখলাম।’

নৌকাবাইচ শেষে রাধাগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকে বাইচে অংশ নেওয়া প্রতিযোগী দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নৌকাবাইচ ঘিরে ঘাঘর নদের তীরে হাজারো মানুষের মেলা

আপডেট টাইম : ১১:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪