ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জয়ার মুকুটে নতুন পালক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৩৪ বার
দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। ওপার বাংলার টলিউডও তার নিজের ঘরেই পরিণত হয়েছে। সেখানে তার স্বীকৃতিও মিলেছে বেশ। পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও।

এবার পেলেন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার।কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন।

জয়া আহসান তাদের মধ্যে অন্যতম। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান।সোমবার সন্ধ্যায় ওপার বাংলার টালিগঞ্জে প্রথমবারের মতো বসে চলচ্চিত্র জগতের স্টাইলিশ-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। সেখানে পুরস্কার প্রাপ্তির পর সামাজিক মাধ্যমে সুখবরটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জয়া।

নিজের অনুভূতি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।এদিন সঙ্গে বেশ কিছু ছবিও যোগ করেন জয়া। তাকে নানা ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়েও পোজ দিতে দেখা যায়। সঙ্গে তার রূপ-সাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে সকলকে।

 এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। তার টেনে বাধা চুল আর হালকা গয়নায় জয়ার গ্ল্যামার এতোটাই তীব্র হয়ে ওঠে যে অভিনেত্রীর কাছ থেকে নজর এড়ানোই কঠিন হয়ে পড়ে।ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেকের মধ্যে বেশ কিছু জনপ্রিয় তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান মিমি চক্রবর্তী থেকে ওপার বাংলা জয়া আহসান, বহু তারকাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

জয়ার মুকুটে নতুন পালক

আপডেট টাইম : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫