ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঈদ ও বৈশাখ উদ্‌যাপনে জ্বীন থ্রির গান ‘কন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৭৯ বার

প্রতি ঈদেই কোনো না কোনো সিনেমার গানে পাওয়া যায় উৎসবের আমেজ। এবার ঈদ ও বৈশাখ উদ্‌যাপনে ‘জ্বীন থ্রি’ সিনেমা নিয়ে এসেছে ‘কন্যা’ শিরোনামের গান। গতকাল সোমবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল’—এমন কথার গানের দৃশ্যায়নে ফুটে উঠেছে উৎসবের ছাপ। ভিডিওতে দেখা গেল জ্বীন থ্রি সিনেমার দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে। দুজনের পোশাকেও রঙের ছড়াছড়ি। দুজনের নাচও ছিল প্রাণবন্ত।

জ্বীন থ্রির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, কন্যা এমন একটি গান হয়েছে, যা যেকোনো বাঙালি উৎসবে (যেমন ঈদ, ফাল্গুন, বৈশাখ, গায়েহলুদ, বিয়ে বা যেকোনো পারিবারিক বা পাবলিক অনুষ্ঠান) সবাই গাইতে পারবেন, নাচতে পারবেন, বাজাতে পারবেন। ফলে আমরা মনে করি, এই গানের মালিক সব বাংলা ভাষাভাষী মানুষ। এই গান আপনার, আমার সবার। এ কারণে গানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চাইলেই যে কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন গানটি।

জ্বীন সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালের রোজার ঈদে। নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ সিনেমায় পূজা চেরির বিপরীতে ছিলেন সজল। ‘জ্বীন টু’ সিনেমায় না থাকলেও সজল ফিরেছেন তৃতীয় কিস্তিতে। অন্যদিকে এবারই প্রথম জ্বীন সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন তিনি। হরর ঘরানার জ্বীন থ্রি নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। জ্বীন টু সিনেমার পরিচালকও ছিলেন তিনি। নতুন সিনেমাটি নিয়ে রোমান বলেন, ‘দর্শক পর্দায় যে ধরনের হরর গল্প দেখতে চায়, তেমন গল্প নিয়েই তৈরি হয়েছে জ্বীন থ্রি। দর্শকের জন্য অনেক চমক অপেক্ষা করছে সিনেমা হলে। আশা করি তাঁরা নিরাশ হবেন না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঈদ ও বৈশাখ উদ্‌যাপনে জ্বীন থ্রির গান ‘কন্যা

আপডেট টাইম : ১১:১৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫