ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পকলার মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নাট্যকার, লেখক ও গীতিকার মো. লতিফুল ইসলাম শিবলী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে এ পদে দায়িত্ব পালন করেছেন কবি রেজাউদ্দিন স্টালিন।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য শিবলীকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেড-১ পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়েছিল গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে দুই বছরের চুক্তিতে তাকে নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হয়।

প্রসঙ্গত, লতিফুল ইসলাম শিবলীর জন্ম নাটোর জেলায়। তিনি জনপিয় গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী। নব্বই দশকজুড়ে ৪০০টির বেশি গান লিখেছিলেন তিনি। আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘মাকে বলিস’; জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’, ‘মন্নান মিয়ার তিতাস মলম’, ‘গিটার কাঁদতে জানে’; তপন চৌধুরী-শাকিলা জাফরের ‘তুমি আমার প্রথম সকাল’; মাইলসের ‘পলাশীর প্রান্তর; সোলসের ‘হাজার বর্ষা রাত’সহ বেশ কিছু সাড়াজাগানো গান।

বাংলা একাডেমি প্রকাশ করেছে তার ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ (১৯৯৭) নামে ব্যান্ড সংগীতের ওপর লিখিত প্রথম এবং একমাত্র গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ। শিবলী’র কাহিনী সংলাপ এবং চিত্রনাট্যে প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিল্পকলার মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী

আপডেট টাইম : ১০:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬