ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৭ বার

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মুজুরী বোর্ড গঠনের পরেও যারা পরিবেশকে অস্থিতিশীল করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। যারা এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

সোমবার বিকেলে সাভারের উলাইল এলাকার আল-মুসলীম গ্রুপের সামনে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, যারা এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করছে তাদের যাবতীয় তথ্য পুলিশ সংগ্রহ করছে। কোন ভাবেই তাদের উদ্দেশ্য সফল করতে দেয়া হবে না।

এখন পর্যন্ত যারা নাশকতার অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের দলীয় পরিচয়ও যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে তা সঠিক তথ্য তিনি দিতে পারেননি।

শ্রমিক আন্দোলনের সময় শ্রমিকদের সাথে হেলমেট পরা লোকজনরা দেখা যায় সে বিষয়ে  ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, হেলমেট বাহিনী সম্পর্কে পুলিশ অবগত আছে, আমরা ফুটেজ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। শ্রমিকরা কখনো ভাংচুর ও নাশকতা করে না।যারা শ্রমিক নামধারী, শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্ট করছে তাদের নিয়ে পুলিশ কাজ করছে।

এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, পুলিশ শ্রমিকদের পাশে আছে, নিরাপত্তা কোন ঘাটতি হবে না। আপনারা কাজে ফিরে আসেন।দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশী বিদেশী ষড়যন্ত্র রুখতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান। এসময় সাভার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে

আপডেট টাইম : ১০:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬