ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

অভিনেত্রীর অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, কী দিয়ে তৈরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৮২ বার

ফ্যাশন দুনিয়ায় আলোচনার কেন্দ্রে কাইলি জেনার। ভিক্টোরিয়াস সিক্রেটের ২০২৬ সালের ফ্যাশন শোতে বহুমূল্য ‘ফ্যান্টাসি ব্রা’ পরে র‍্যাম্পে হেঁটেছেন এই মার্কিন তারকা। প্রায় ৫ কোটি ডলার মূল্যের এই বিশেষ পোশাক পরে নজর কেড়েছেন তিনি। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৬ হাজার ১৮২ কোটি ৫০ লাখ টাকা।

তবে প্রশ্ন উঠেছে, ভিক্টোরিয়াস সিক্রেটের এই ঐতিহ্যবাহী পোশাকের জন্য কাইলিকেই কেন বেছে নেওয়া হলো?

এর ব্যাখ্যা দিয়েছেন ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান সৃজনশীল কর্মকর্তা অ্যাডাম সেলম্যান। ভোগ ম্যাগাজিনকে তিনি জানান, কাইলি কেবল ফ্যাশন কিংবা টেলিভিশনের জগতেই সীমাবদ্ধ নন; সংস্কৃতি ও বিনোদনের নানা ক্ষেত্রেই তার প্রভাব রয়েছে। আর এই বহুমাত্রিক পরিচয়ের সঙ্গে ভিক্টোরিয়াস সিক্রেটের জমকালো আয়োজনের মিল রয়েছে বলে মনে করেন তিনি।

অ্যাডাম সেলম্যানের ভাষায়, কাইলি নিজের আলাদা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করেছেন, যা খুব কম মানুষই করতে পারেন। বিপুলসংখ্যক অনুসারী ও জনপ্রিয় সংস্কৃতিতে তার প্রভাবের কারণেই তাকে এই বিশেষ সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। তার মতে, পরিচিত ‘ফ্যান্টাসি ব্রা’কে একজন প্রত্যাশিত মডেলের বদলে কাইলির মতো তারকার মাধ্যমে উপস্থাপন করা দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা।

২০২৬ সালের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালভার সিটিতে সনি পিকচার্স স্টুডিওতে অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শো। সেখানেই ২৯ বছর বয়সী কাইলি জেনারকে দেখা যায় এই বিশেষ পোশাকে র‍্যাম্পে হাঁটতে।

ফ্যান্টাসি ব্রাটির আনুমানিক মূল্য ৫ কোটি ডলার, যা এ পর্যন্ত তৈরি সংস্করণগুলোর মধ্যে সবচেয়ে দামি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। মাঝখানে রয়েছে ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের একটি হলুদ হীরা, যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ ডলার।

পোশাকটি তৈরি করতে ১৫ জন কারুশিল্পী এক হাজার ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন। এর ওজন প্রায় চার পাউন্ডের সামান্য কম। বিলাসবহুল গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোংয়ের সঙ্গে যৌথভাবে নকশা করা হয়েছে এবারের ফ্যান্টাসি ব্রা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

অভিনেত্রীর অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, কী দিয়ে তৈরি

আপডেট টাইম : ০২:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬