ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নন্দিতার সাথে বিয়ে নিয়ে যা বললেন ইমরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭
  • ৩৮৯ বার

বছরের শেষ দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও শিক্ষামন্ত্রীর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম।

বিয়ের পর নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে আজ নিজের ফেসবুকে লেখেন, ‘আমি এবং নন্দিতা আমাদের নিজেদের পছন্দে এবং পারিবারিক আয়োজনে নতুন জীবন শুরু করেছি। আশাকরি আমরা সবসময় আপনাদের শুভকামনায় থাকবো।

সকলের মঙ্গল হোক। হ্যাপি নিউ ইয়ার!’

রাজধানীর হেয়ার রোডে গতকাল শনিবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সরকারি বাসভবনেই ঘরোয়া আয়োজন সারা হল ইমরান-নন্দিতার বিয়ের অনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যা আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আবুল বারকাত ও গণজাগরণ মঞ্চে ইমরানের বেশ কয়েকজন সহযোদ্ধাও ছিলেন।

রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র-জনতার আন্দোলন শুরুর পর থেকে বাংলাদেশের পরিচিত মুখ হয়ে উঠেন ইমরান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

নন্দিতার সাথে বিয়ে নিয়ে যা বললেন ইমরান

আপডেট টাইম : ১০:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭