ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

৬ বছরে পাগলা মসজিদের দানবাক্সে মিললো বিপুল স্বর্ণ-রূপা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২২ বার

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা ও রুপার ওজন নির্ধারণ সম্পন্ন হয়েছে। এতে দেশি-বিদেশি মিলিয়ে ১২ কেজি ১৭৪ গ্রাম সোনা এবং ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা পাওয়া গেছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। এর আগে সকালে দীর্ঘ ৬ বছর পর ট্রেজারি থেকে সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রাসহ দানবাক্সে পাওয়া সামগ্রী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এনে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রেণিবিন্যাস, ওজন নির্ধারণ ও গণনার কাজ শুরু হয়।

সোনা-রুপা বিক্রির বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, এ জন্য নয় সদস্যের একটি নিলাম উপকমিটি রয়েছে। কমিটির পরবর্তী সভায় কারিগরি বিশেষজ্ঞ ও জুয়েলারি সমিতির প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সোনার দাম নির্ধারণ করা হবে। এরপর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিলাম প্রক্রিয়ায় সোনা-রুপা বিক্রির উদ্যোগ নেওয়া হবে। নিলামে বিক্রি থেকে পাওয়া অর্থ  মসজিদের নিজস্ব ব্যাংক হিসাবে জমা করা হবে।

এদিকে জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, পাগলা মসজিদের তহবিলে বর্তমানে জমা রয়েছে ১০১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। অনলাইনেও অনুদান আসছে। এ পর্যন্ত অনলাইনে পাওয়া গেছে ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’

৬ বছরে পাগলা মসজিদের দানবাক্সে মিললো বিপুল স্বর্ণ-রূপা

আপডেট টাইম : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬