ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৬ বার
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্সেসের সদস্য ইবরাহিম আল জারওয়ান এ বিষয়ে পূর্বাভাস দিয়েছেন।
তিনি জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত প্রায় ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম বা মহাজাগতিক সংযোগ ঘটবে।
আল জারওয়ানের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর সোমবার ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।
রমজান ও ঈদের তারিখ নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ১১:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬