ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩ বার

লিওনেল মেসির বিদায়ের সঙ্গে শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবলের এক অবিস্মরণীয় অধ্যায়। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিতে যাচ্ছেন এই মহাতারকা। বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকা জেতানো সেই অধিনায়কের জায়গা পূরণ করা অসম্ভব। তবুও ১০ নম্বর জার্সি তো আর চিরকাল খালি রাখা যাবে না। এখন প্রশ্ন, মেসির পর সেই জার্সি উঠবে কার গায়ে?

মেসির বিদায়ের সঙ্গে আর্জেন্টিনার সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ। এলএমটেন বিদায় নিলে আলবিসেলেস্তেরা কেবল একজন খেলোয়াড়কে হারাবে না, মাঠজুড়ে তার বিশাল প্রভাবও মিস করবে। দিয়েগো ম্যারাডোনার পরও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এরপর কখনও পাবলো আইমার, কখনও এরিয়েল ওর্তেগা আবার কখনও রিকোয়েলমে ১০ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু সেই ‘নাম্বার টেন’ এর চাপ সবাই সমানভাবে সামলাতে পারেননি। রিকোয়েলমের কাছ থেকে দশ নম্বর জার্সি ওঠে মেসির গায়ে। সময়ের সঙ্গে মেসিই হয়ে ওঠেন আর্জেন্টিনার ১০ নম্বরের প্রতীক।

এখন যেহেতু মেসি যেহেতু আর থাকছেন না, সেই বাস্তবতায় আলোচনায় আসছে কে হতে যাচ্ছেন পরবর্তী নাম্বার টেন-এর অধিকারী। সম্ভাবনার সেই তালিকা ধরে রিপোর্ট প্রকাশ করেছে ফুটবল নিয়ে কাজ করা জনপ্রিয় অনলাইন গোল।

সবচেয়ে নিরাপদ পছন্দ আলভারে

হুলিয়ান আলভারেজ

মেসির অনুপস্থিতিতে স্বাভাবিক বিকল্প হতে পারেন হুলিয়ান আলভারেজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মেসি সীমিতসংখ্যক ম্যাচে শুরু থেকে খেলায় বেশ কয়েকবার তার ভূমিকা নিয়েছিলেন আলভারেজ। পুরো বাছাইপর্বে সাতটি গোল করার পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি।

তবে মেসির সঙ্গে আলভারেজের বড় পার্থক্য তার খেলার ধরনে। মেসির মতো সৃজনশীল প্লেমেকার নন তিনি। আন্তর্জাতিক ফুটবলেও ৬১ ম্যাচে ১৬ গোল তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রাখে। ফলে ১০ নম্বর জার্সির দায়িত্ব পেলে বড় ম্যাচে নিয়মিত পারফর্ম করার প্রমাণ দিতে হবে তাকে।

মেসির সবচেয়ে কাছাকাছি নিকো পাজ

নিকো পাজ

খেলার ধরন বিবেচনায় নিকো পাজকে মেসির সবচেয়ে কাছের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। বাঁ-পায়ের এই ২২ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার অনেকেরই নজর কেড়েছেন। বুদ্ধিদীপ্ত পাস, ড্রিবলিং এবং মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দেওয়ার ক্ষমতা তার বড় শক্তি।

আর্জেন্টিনার হয়ে ১৩ ম্যাচে তিন গোল করেছেন পাজ। মেসির মতো গোলস্কোরার হওয়ার সম্ভাবনা হয়তো তার নেই, তবে আক্রমণভাগকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলার মতো সৃজনশীলতা রয়েছে তার। কোমোর কোচ সেসক ফাব্রেগাসও তার সাহস, দৃষ্টিভঙ্গি ও উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করেছেন। মেসি নিজেও পাজের ফুটবল-বুদ্ধির প্রশংসা করেছেন।

চমক হতে পারেন মাস্তানতুওনো

ফ্রাঙ্কো মাস্তানতুওনো

ফ্রাঙ্কো মাস্তানতুওনো হতে পারেন সবচেয়ে রোমাঞ্চকর বিকল্প। ১৯ বছর বয়সী এই বাঁ-পায়ের উইঙ্গার রিভার প্লেটের একাডেমি থেকে উঠে এসেছেন। তিনি গত মৌসুমে ৪৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে কঠিন সময় কাটানোর পর ফিওরেন্তিনায় ধারে গিয়ে নিজের সেরা ছন্দ ফিরে পেয়েছেন। ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ জয়ে করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক।

মেসির মতো তিনিও ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে খেলতে পছন্দ করেন। টাইট জায়গায় ড্রিবলিং, দ্রুত কম্বিনেশন এবং আত্মবিশ্বাস তাকে আলাদা করে। মেসির ছায়ায় হারিয়ে যাওয়ার বদলে চাপটাকে বরং উপভোগ করার মানসিকতাই তাকে এগিয়ে রাখছে।

বাইরের বাজি আলমাদা

থিয়াগো আলমাদা

থিয়াগো আলমাদার নামও পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না। স্কালোনির আস্থাভাজন এই ২৫ বছর বয়সী ফুটবলার আক্রমণাত্মক মিডফিল্ডার, ৮ নম্বর কিংবা দুই প্রান্তেই খেলতে পারেন। তবে ইউরোপে প্রত্যাশা পূরণ করতে না পারায় তার সম্ভাবনা অন্যদের তুলনায় কম।

শেষ পর্যন্ত মেসির উত্তরসূরি একজনই হবেন, এমন ভাবনাই বরং ভুল হতে পারে। মেসির প্রভাব কোনো এক খেলোয়াড় দিয়ে পূরণ করা সম্ভব নয়। আলভারেজ, পাজ, মাস্তানতুওনোসহ একাধিক খেলোয়াড়কে দায়িত্ব ভাগ করে নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

আপডেট টাইম : ১০:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬