ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

দুটি স্প্যানিশ ক্লাবের মালিক এখন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৫৭ বার
লিওনেল মেসির মালিকানায় যুক্ত হলো আরেকটি স্প্যানিশ ক্লাব। স্পেনের দ্বিতীয় বিভাগের দল ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা।
গত মাসেই এলদেনসের মালিকানা নেওয়ার বিষয়ে মেসির প্রাথমিক চুক্তির খবর প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার ক্লাবটি এক বিবৃতিতে অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা নিশ্চিত করেছে।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেসির মালিকানায় এলদেনসের শত বছরের বেশি পুরোনো ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘমেয়াদি এই প্রকল্পের মাধ্যমে ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানানো হয়েছে।
বর্তমানে এলদেনসে কলম্বিয়ান বিনিয়োগকারী গ্রুপো টিএইচ-এর মালিকানা রয়েছে। কলম্বিয়া ও সুইজারল্যান্ডের আরও কয়েকটি ক্লাবের মালিকানাও এই গ্রুপের হাতে। তবে মেসির মালিকানা চূড়ান্তভাবে কার্যকর হতে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন এখনো প্রয়োজন।
এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনেছিলেন তিনি। কর্নেয়া এখনো আধা-পেশাদার পর্যায়ের দল।
দুটি ক্লাবের মধ্যে বর্তমানে তিন বিভাগের ব্যবধান থাকায় একই প্রতিযোগিতায় পড়ার সম্ভাবনা তাৎক্ষণিকভাবে নেই। তবে স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী একই সংখ্যাগরিষ্ঠ মালিকের দুটি ক্লাব একই বিভাগে খেলতে পারে না। ফলে ভবিষ্যতে দুই ক্লাব একই স্তরে উঠে এলে মালিকানা কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে মেসিকে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে দীর্ঘ সময় কাটিয়েছে। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে ওঠে। তবে ২০২৫ সালে অবনমন হয়ে বর্তমানে তৃতীয় বিভাগে খেলছে ক্লাবটি। এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

দুটি স্প্যানিশ ক্লাবের মালিক এখন মেসি

আপডেট টাইম : ১২:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬