ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার
মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন স্পেন ও বার্সেলোনার তারকা লামিন ইয়ামাল। মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-তে দেওয়া সাক্ষাৎকারে হামজার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন বলে জানান তিনি। খবর গোল ডটকমের।
হামজার প্রশংসা করে ইয়ামাল বলেন, ‘সে অনেক গোল করে এবং তার দ্রুত মানিয়ে নেয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। একজন দুর্দান্ত স্ট্রাইকার হওয়ার সব গুণই তার মধ্যে আছে। সে দলের হয়ে অনেক গোল করবে।’
বার্সেলোনার বর্তমান পারফরম্যান্স নিয়েও কথা বলেন ইয়ামাল। কোচ হান্সি ফ্লিকের অধীনে দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় আগের তুলনায় বেড়েছে বলে মনে করেন তিনি। দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্যেই খেলছেন সবাই।
ফ্লিকের কৌশল অনুসরণ করলেও নিজের স্বাভাবিক ফুটবল উপভোগ করার কথা জানান ইয়ামাল। দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার পাশাপাশি মাঠে ভারসাম্য ধরে রাখাকেও নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন তিনি।
আফ্রিকান খেলোয়াড়দের ব্যালন ডি’অর মনোনয়ন নিয়েও মত দেন ইয়ামাল। তার মতে, পুরস্কারের ক্ষেত্রে জাতীয়তার চেয়ে পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বেশি আফ্রিকান খেলোয়াড় এই পুরস্কারের জন্য মনোনীত হবেন বলে আশা তার।
বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পরও নিজের অনুপ্রেরণা ধরে রাখার কারণ জানিয়ে ইয়ামাল বলেন, ‘জেতার ইচ্ছা কখনো শেষ হয় না।’
চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনাকে নিয়ে আশাবাদী এই তরুণ তারকা। শিরোপা জিততে ভাগ্যের পাশাপাশি প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল

আপডেট টাইম : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬