আর কেবল এক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সাবেক হয়ে যাবেন লিওনেল মেসি। অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শেষ ম্যাচে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তার সতীর্থ থেকে শুরু করে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের আমন্ত্রণ জানিয়েছে। পাওলো দিবালা ও নাহুয়েল মোলিনাকে সেখানে যেতে দেয়া হচ্ছে বাধা।
আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা লাতিন দেশ বলিভিয়ার বিপক্ষে ১ অক্টোবর ঘরের মাঠ কর্দোবায় খেলবে। পরের ম্যাচ দুটি আফ্রিকার দুই দেশের বিপক্ষে ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে লড়বে আলবিসেলেস্তে দল। দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর, বুরকিনা ফাসোর বিপক্ষে। পরের ম্যাচ ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে, যেখানে শেষবার আকাশী-নীল জার্সিতে খেলবেন মেসি।
সেই ম্যাচ দেখতে যেতে কেন বাধা দেয়া হচ্ছে মোলিনা ও দিবালাকে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইতালির গণমাধ্যম। দুজনেই সিরি আ’তে রোমায় খেলেন। মূলত রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি দুই আর্জেন্টাইনকে যেতে দিনে নারাজ। কারণ ১৪ ঘণ্টার দীর্ঘ উড়াল যাত্রা। পাশাপাশি তিনদিন অনুশীলনে উপস্থিতও থাকতে পারবেন না তারা।
কোচের লক্ষ্য আন্তর্জাতিক বিরতি শেষ হওয়া মাত্রই কোমোর বিপক্ষে সিরি আ’র ম্যাচের দিকে। যা গড়াবে আর্জেন্টিনার ম্যাচের ৫ দিন পর। তার তিন দিন পর আবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় লড়াই রোমার। এ কারণে দুজনকে যেতে বাধা দিচ্ছেন ইতালিয়ান কোচ।
আগামী সপ্তাহের ম্যাচগুলোর জন্য লিওনেল স্কালোনির ঘোষিত মূল দলে জায়গা পাননি দিবালা। অন্যদিকে, বিশ্বকাপের ফাইনালে অখেলোয়াড়ি আচরণে ৭ ম্যাচ নিষেধাজ্ঞায় আছেন নাহুয়েল মোলিনা।
Reporter Name 

























