ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নিলেন লামিনে ইয়ামাল। পরে দুই গোল করে উল্টো লিড নিল ইংল্যান্ড। পেনাল্টি মিস করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ হারালেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। পরে দুই বদলি খেলোয়াড়ের গোলে রোমাঞ্চকর জয়ে উয়েফা নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে।
‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ইংল্যান্ডের রক্ষণের ভুলে বল পেয়ে যান ইয়ামাল। বল নিয়ে কিছুটা এগিয়ে কোনাকুনি শটে সফরকারীদের এগিয়ে নেন বার্সেলোনা তারকা।
প্রথম আধা ঘণ্টায় আরও বেশ কয়েকটি ভালো সুযোগ পায় সফরকারীরা। কিন্তু জাল পায়নি। এই সময়ে ইংল্যান্ডকে খুব বেশি ম্যাচে পাওয়া যায়নি। তবে বিরতির আগে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে উল্টো লিড নেয় ইংলিশরা।
ম্যাচের ৩৬তম মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে দারুণ দেয়া-নেয়ার পর বক্সের বাইরে থেকে দারুণ শটে সমতা টানেন অ্যান্থনি গর্ডন।
একটু পর মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন।
। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়ে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।
ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরার কেইনের গোল হলো ৮৬টি, ১২৩ ম্যাচে।
বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করা স্পেন বিশ্বকাপের পর প্রথমবার খেলতে নেমে চার মিনিটে খায় দুই গোল।
ম্যাচের ৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।
চার মিনিটের মাথায় বক্সের বাইরে দানি ওলমোর পাস পেয়ে সমতা ফেরান বায়েনা। আর ৭৪তম মিনিটে বায়েনার পাস থেকে স্পেনকে এগিয়ে নেন ওইয়ারসাবাল। এই গোলেই শেষ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তের দলের জয় নিশ্চিত হয়।
গ্রুপের আরেক ম্যাচে চেকিয়ার মাঠে ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া।
Reporter Name 
























