ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার

ব্যালন ডি’অরের লড়াইয়ে নিজের ক্যামেরুনিয়ান ও আলজেরিয়ান শেকড়ের কথা স্মরণ করিয়ে দিয়ে আফ্রিকান সমর্থকদের মন জয় করার চেষ্টা করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে আফ্রিকান ফুটবলের অন্যতম বড় কিংবদন্তি স্যামুয়েল ইতো উল্টো পথে হেঁটে এমবাপ্পের প্রতিদ্বন্দ্বী তরুণ তুর্কি লামিনে ইয়ামালের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এ প্রতিবেদনে গোলডটকম এ তথ্য জানিয়েছে।

রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘যখনই আমি আফ্রিকা সফর করি, আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এখানকার মানুষের সঙ্গে আমার যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। সমর্থকদের এই ভালোবাসা আমাকে আনন্দ দেয় এবং সত্যি বলতে পুরো মহাদেশের সমর্থন পাওয়াটা দারুণ এক অনুভূতির জন্ম দেয়।’ সে সময় ব্যালন ডি’অর জিতে তা আফ্রিকান জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন তিনি।

আফ্রিকার সঙ্গে নিজের নাড়ির টান এভাবে জোর দিয়ে ফুটিয়ে তুললেও ক্যামেরুনিয়ান ফুটবলের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্বকে পাশে টানতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড ইতো উল্টো ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ইয়ামালকেই নিজের পছন্দ হিসেবে বেছে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের প্রশংসা করে ইতো লিখেছেন, ‘সে-ই ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য। সে এক জিনিয়াস, সাহসী ও অত্যন্ত প্রতিভাবান। এই লড়াইয়ে আমরা তার জন্য শুভকামনা জানাই।’ এ সময় তরুণ এই প্রতিভার ভূয়সী প্রশংসা করে তিনি যোগ করেন যে, সমর্থকদের হৃদয়ে ইয়ামালের এই অবস্থান পুরস্কার পাওয়ার ফলাফলের ওপর নির্ভর করে না।

এমবাপ্পের রক্তে ক্যামেরুনের শেকড় থাকা সত্ত্বেও আফ্রিকান ফুটবলের অন্যতম প্রভাবশালী তারকার এমন প্রকাশ্যে ইয়ামালের পাশে দাঁড়ানোটা বেশ তাৎপর্যপূর্ণ। এতে করে এবারের ব্যালন ডি’অর লড়াইয়ে শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের মধ্যকার প্রতিযোগিতা আরও জমজমাট হয়ে উঠল।

সূত্র: গোলডটকম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

আপডেট টাইম : ১১:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬