ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিন মন্ত্রীর সুস্থতা কামনায় সচিবালয়ে দোয়া মাহফিল নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তায় নতুন গতির আশা জাপানের সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমামদের সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়

গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ বার

চীনা প্রাচীরের দুর্গম ও পাথুরে ট্রেইলে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইউটিএমবি সার্টিফাইড আল্ট্রা-ট্রেইল রানার ইমামুর রহমান।

গত ১২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ের ঐতিহাসিক দাজিংমেনে আয়োজিত বিশ্বখ্যাত ‘আল্ট্রা-ট্রেইল গ্রেট ওয়াল বাই ইউটিএমবি’ রেসে সফলভাবে অংশগ্রহণ করেন তিনি।

আন্তর্জাতিক এই মেগা ট্রেইল রানিং প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫,০০০-এরও বেশি অ্যাথলেট অংশ নেন। পুরো ইভেন্টটিতে ১০০ কিমি, ৭০ কিমি, ৫০ কিমি এবং ২০ কিমি—এই চারটি ক্যাটাগরি ছিল। ইমামুর রহমান অংশ নেন সবচেয়ে কঠিন ও আকর্ষণীয় ১০০ কিলোমিটারের ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে, যেখানে বিশ্বমানের ৮৬৩ জন স্প্রিন্টারের সাথে লড়াই করতে হয়েছে তাকে।

রেসটির প্রধান প্রতিবন্ধকতা ছিল অত্যন্ত পাহাড়ি ভূ-প্রকৃতি এবং অস্বাভাবিক আবহাওয়া। ১০০ কিমি দূরত্বের পুরো ট্রেইলে রানারদের জয় করতে হয়েছে ৪, ৪০০ মিটারের বিশাল এলিভেশন গেইন। এর সাথে যুক্ত হয় তীব্র তাপমাত্রা পরিবর্তন; দিনের বেলায় বেইজিংয়ের দাবদাহ ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের দিকে এক লাফে নেমে আসে মাত্র ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে।

একই দিনে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের এই চরম তাপমাত্রার পার্থক্য এবং টেকনিক্যাল পাহাড়ি পথ সামলে রেস শেষ করা যেকোনো অ্যাথলেটের জন্য এক কঠিন শারীরিক ও মানসিক পরীক্ষা। সব প্রতিকূলতা জয় করে ইমামুর রহমানের এই সাফল্য আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বাংলাদেশের রানারদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিন মন্ত্রীর সুস্থতা কামনায় সচিবালয়ে দোয়া মাহফিল

গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান

আপডেট টাইম : ১১:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬