ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিন মন্ত্রীর সুস্থতা কামনায় সচিবালয়ে দোয়া মাহফিল নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তায় নতুন গতির আশা জাপানের সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমামদের সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়

প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ বার

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছিল মাত্র ১১ ওভার। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারণের মঞ্চ তৈরি হয় তৃতীয় ওয়ানডেকে ঘিরে। সেই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই আসে ৯২ রান, যা দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়। দুই ওপেনারই তুলে নেন অর্ধশতক। ৫৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। অন্যদিকে মোহাম্মদ নাঈম শেখ ৭৭ বলে করেন ৬০ রান।

এরপর পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ এবং মোহাম্মদ সাইফ উদ্দিন ৩ রান করে আউট হন। তবে তাতে বাংলাদেশের জয় থামেনি। আফিফ হোসেন ও রিশাদ হোসেন মিলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। আফিফ ৬ এবং রিশাদ ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। বাংলাদেশের স্পিনার আলিস আল ইসলাম ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। রিভালদো মুনসামি ১, সিনেথেম্বা ৫, ম্যাথিউ ডি ভিলিয়ার্স ০, মিহলাই ৪ এবং ডিয়ান ফরেস্টার ৬ রান করে সাজঘরে ফেরেন।

স্মিথকে ছাড়িয়ে জো রুটের বিশ্ব রেকর্ড

দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াইটা কিছুটা জমিয়ে রাখেন মার্কুয়েস অ্যাকেরম্যান ও ইমরান মানাক। অ্যাকেরম্যান অর্ধশতক পূরণের পর ৫৪ রানে থামেন। শেষদিকে ইমরান মানাক করেন ৪৩ রান। এছাড়া কাইল সিমন্ডস ১৫, মারেকি ৯ এবং ওকুহলে চেলে ৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৮২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। ৪৫ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন তিনি। আলিস আল ইসলামও ছিলেন দুর্দান্ত, মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া বাংলাদেশের আরও তিন বোলার একটি করে উইকেট পান।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিন মন্ত্রীর সুস্থতা কামনায় সচিবালয়ে দোয়া মাহফিল

প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

আপডেট টাইম : ১২:৩০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬