ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন এই তরুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পাবেন—সেটিই এখন বড় প্রশ্ন। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটবারের ব্যালন ডি’অর জয়ীর বিদায়ের পর মর্যাদাপূর্ণ এই জার্সির নতুন মালিক হিসেবে তরুণ মিডফিল্ডার নিকো পাসকে বেছে নিয়েছেন লিওনেল স্কালোনি।

ইএসপিএনের দাবি, আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তি নবায়ন করলে পাসকে ১০ নম্বর জার্সি দেবেন পাস। বিশ্বকাপজয়ী কোচের সিদ্ধান্তে আর্জেন্টিনার ম্যানেজমেন্টেও একমত বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্কালোনি যদি আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের চুক্তি নবায়ন করেন—যা আগামী কয়েক মাসে আলোচনার মাধ্যমে হওয়ার কথা, তাহলে ১০ নম্বর জার্সিটি যাবে নিকো পাসের কাছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই অভ্যন্তরীণভাবে নেওয়া হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন মেসি। তাঁর অবসরের পর ১০ নম্বর জার্সিটি স্থায়ীভাবে তুলে রাখার সুযোগ নেই বললেই চলে। ফিফার নিয়ম অনুযায়ী, আনুষ্ঠানিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো জার্সি নম্বর অবসর দেওয়া কঠিন। তাই আর্জেন্টিনার নতুন কোনো খেলোয়াড়কেই বহন করতে হবে মেসির রেখে যাওয়া এই জার্সি।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সির গুরুত্ব অন্যরকম। মেসির আগে এই জার্সি পরেছেন দেশটির আরেক কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনা। সাবেক এই ফুটবলারের পর মেসি দীর্ঘদিন ধরে জার্সিটি পরে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। এবার সেই জার্সির মালিক হতে যাচ্ছেন পাস।

মাত্র ২১ বছর বয়সেই আর্জেন্টিনার হয়ে ১১ ম্যাচ খেলেছেন পাস। আক্রমণাত্মক এই মিডফিল্ডার বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোতে খেলছেন। সেস ফ্যাব্রেগাসের অধীনে খেলা পাসকে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভা হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

স্পেনে জন্ম নেওয়া পাস কিশোর বয়সে তেনেরিফে থেকে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিয়েছিলেন। পরে কোমোতে পাড়ি জমান। রিয়ালের কাছে তাঁকে পুনরায় দলে নেওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত কোমোর সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয় স্প্যানিশ ক্লাবটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন এই তরুণ

আপডেট টাইম : ১১:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬