ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

মধুমিতা হলে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার

রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব। রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রদর্শিত হবে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা। পাশাপাশি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে ৫৮ জন শিল্পী ও কুশলীকে।

ঢাকা শহরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে আয়োজনে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উৎসব উপলক্ষ্যে মধুমিতা সিনেমা হলে প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় সর্বসাধারণের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

jagonews24

শনিবার উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় ‘মুখ ও মুখোশ’ প্রদর্শিত হয়েছে।

২৩ আগস্ট বিকেল ৩টায় ‘নবাব সিরাজদ্দৌলা’ ও সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’, ২৪ আগস্ট বিকেল ৩টায় ‘জীবন থেকে নেওয়া’ ও সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’, ২৫ আগস্ট বিকেল ৩টায় ‘অশিক্ষিত’ ও সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’, ২৬ আগস্ট বিকেল ৩টায় ‘সবুজ সাথী’ ও সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’, ২৭ আগস্ট বিকেল ৩টায় ‘দূরদেশ’ ও সন্ধ্যা ৬টায় ‘দহন’ এবং ২৮ আগস্ট বিকেল ৩টায় ‘দোস্ত দুশমন’ ও সন্ধ্যা ৬টায় ‘বধু বিদায়’ প্রদর্শিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

মধুমিতা হলে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট টাইম : ১১:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬