ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার

কুষ্টিয়ার ভেড়ামারা থানার মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একরাম মোল্লা (৭৪) নামে আপন ফুপার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম দÐপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে মোঃএকরাম মোল্লা (৭৪)।

আদালত সুত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার সময় আসামী একরাম মোল্লার বাড়িতে আশ্রয় নেয়া ১৪ বছর বয়সী মানুষিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি প্রতিবন্ধী কিশোরী তার মায়ের কাছে খুলে বলে। ঘটনা শোনার পর ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে ভেড়ামারায় থানায় বৃদ্ধ একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বরে এৎাহার নামীয় আসামী একরাম মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন-২০০০র সংশোধনী-২০০৩র ৯(১) ধারার অপরাধের  অভিযোগ এনে ভেড়ামারা থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম প্রতিবেদন দেয় আদালতে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) এ্যাডভোকেট আলহাজ্জ মোঃ আব্দুল মজিদ জানান, ভেড়ামারা থানার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় জড়িত আসামাী একরাম মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০হাজার টাকা অর্থ দণ্ডাদেশ অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

আপডেট টাইম : ১০:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬