ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কাতারে ছয় মাস ধরে বন্দি ৩ ইরানি পাইলট: জেরুজালেম পোস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার

কাতারে গত ছয় মাস ধরে বন্দি রয়েছেন তিন ইরানি সামরিক পাইলট। কাতারি বাহিনীর হাতে আটক এই পাইলটদের পরিবারের সদস্য কিংবা ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

শনিবার (১৫ আগস্ট) ইরান ইন্টারন্যাশনালের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সদস্যবিষয়ক কমিটির প্রধান মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগারের কাছে চিঠি লিখেছেন। এতে বন্দি তিন পাইলটের মুক্তিতে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে কাতারের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানোর সময় ইরানের রুশ নির্মিত সুখোই ‘সু-২৪’ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ওই তিন পাইলট কাতারি বাহিনীর হাতে আটক হন। তেহরানের দাবি, সেদিন তারা কাতারে একটি ‘শত্রু সামরিক ঘাঁটি’ লক্ষ্য করে অভিযান চালাচ্ছিলেন।

তবে এ ঘটনায় কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আইসিআরসির প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে বাঘেরজাদেহ বলেন, কাতারে আটক থাকার পুরো সময়ে তিন পাইলটকে তাদের পরিবারের সদস্য কিংবা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি।

প্রতিবেদনে বন্দি তিন পাইলটের নামও প্রকাশ করা হয়েছে। তারা হলেন—জাভাদ সালেহি, আবদোলমাজিদ দাশতিয়ান ও ওমরান বেহরাভেশিয়ান।

এর আগে, ইরানি কর্মকর্তারা আরও এক পাইলট মাজিদ কাজেমিকে কাতারের বিরুদ্ধে পরিচালিত একটি সামরিক অভিযানের পর দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তিন ইরানি পাইলটের কাতারে বন্দি থাকার এই তথ্য এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে তেহরান ও দোহার মধ্যে যোগাযোগ চলছে।

শনিবার (১৫ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির সংবাদমাধ্যম শাহরারা নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কাতার ও পাকিস্তানের সঙ্গে ইরান বার্তা আদান-প্রদান করছে।

তবে এই বার্তা আদান-প্রদানকে আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখছেন না তিনি। আরাঘচি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো সরাসরি আলোচনা পুনরায় শুরু হয়নি।

একইসঙ্গে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

কাতারে তিন ইরানি সামরিক পাইলটের দীর্ঘদিন ধরে বন্দি থাকার খবর এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা চলছে। ফলে ঘটনাটি দুই দেশের সম্ভাব্য আলোচনার প্রেক্ষাপটেও নতুন করে গুরুত্ব পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাতারে ছয় মাস ধরে বন্দি ৩ ইরানি পাইলট: জেরুজালেম পোস্ট

আপডেট টাইম : ১১:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬