ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৩ বার

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আতঙ্কিত অধিবাসীরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোতে আহতদের উদ্ধার করতে কাজ চালিয়ে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

ভূতাত্ত্বিকদের রেকর্ড অনুযায়ী, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলের ১০০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের খুঁজে বের করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালের এই ভূমিকম্পের কম্পন ইকুয়েডর, পানামা এবং ভেনেজুয়েলাতেও অনুভূত হয়। এরমধ্যে ভেনেজুয়েলা জুন মাসের শেষের দিকে এক বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছিল।

কলম্বিয়ার রাজধানী বোগোতায় আতঙ্কে লোকজনকে ভবন থেকে বের করে আনতে দেখা গেছে বলে জানিয়েছেন এএফপি-র সাংবাদিকরা। সংবাদের ফুটেজে পশ্চিম কলম্বিয়া জুড়ে ধসে পড়া ভবন দেখা গেছে, তবে কর্মকর্তারা সুনামি সংক্রান্ত কোনো আশঙ্কার কথা জানাননি।

কলম্বিয়ার পেরেইরা শহরের মেয়র মাউরিসিও সালাজার একটি রেডিও স্টেশনকে জানিয়েছেন, শুধু পেরেইরাতেই অন্তত ১৮ জন নিহত হয়েছে। তিনি আরও যোগ করেন, পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক।  দেশটির চোকো প্রদেশের গভর্নর এক্স-এ লিখেছেন, প্রাদেশিক রাজধানী কুইবদো-তে ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানকার প্রকাশিত ভিডিওতে ভবন ধসে পড়তে দেখা গেছে।  চোকো প্রদেশটি ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল, তবে তাৎক্ষণিকভাবে এই এলাকা থেকে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি। কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর ক্যালির মেয়র আলেজান্দ্রো এদের জানান, অন্তত ২০টি ভবন ধসে পড়েছে এবং অনেক মানুষ আটকা পড়েছে। ড্রোন দিয়ে এলাকার ক্ষয়ক্ষতির পরিমাপ করা হচ্ছে। কলম্বিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে ম্যানিজালেসের মতো শহরগুলোতেও ধ্বংসপ্রাপ্ত ভবনের ছবি দেখা গেছে।

খুবই তীব্র কম্পন

কফি উৎপাদনকারী অঞ্চল এহে কাফেতেরোর ৬৬ বছর বয়সী বাসিন্দা মার্থা এস্ট্রাদা এএফপিকে বলেন ‘বিদ্যুৎ বা মোবাইল নেটওয়ার্ক কিচ্ছু নেই। কম্পনটা খুব তীব্র, সত্যিই মারাত্মক ছিল। আমার ঘরের জিনিসপত্র পড়ে ভেঙে গেছে।’ বোগোতার ২৯ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর ভ্যালেরিয়া পোলো বলেন, ‘ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী ছিল।’

কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম কলম্বিয়ার ছয়টি ছোট বিমানবন্দর তাদের ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে। বোগোতার মেয়র কার্লোস গালান ‘ব্লু রেডিও’-কে বলেছেন, রাজধানীতে ক্ষয়ক্ষতি মূলত ঘরবাড়ি ও ভবনের সামনের অংশে ফাটল ধরার মধ্যেই সীমাবদ্ধ বলে মনে হচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলফোর্ডো দে লা এস্প্রিয়েল্লা ঘোষণা করেছেন, তিনি নিজেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে যাবেন।

এএফপি সাংবাদিকরা দেখেছেন, ভূমিকম্পের সময় বোগোতায় জরুরি সাইরেন বেজে উঠতেই নাগরিকরা নাইটওয়্যার পরা অবস্থাতেই আতঙ্কে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসেন। উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার পরপর দুটি জোড়া ভূমিকম্পে ছয় হাজারের বেশি মানুষ মারা যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আপডেট টাইম : ১১:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬