ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

দ্রুতই জনসম্মুখে ইরানের সুপ্রিম লিডারের ছবি প্রকাশ করা হবে: রাষ্ট্রীয় গণমাধ্যম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার

ইরানের সুপ্রিম লিডার মুজতাবা খামেনির জনসম্মুখে থাকা ছবি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মার্চে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার জনসম্মুখের ছবি প্রকাশ করা হতে যাচ্ছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বাসিজ অর্গানাইজেশনের উপপ্রধান কাসেম কোরাইশি এ তথ্য জানিয়েছেন।

কোরাইশির বরাত দিয়ে মিজান জানিয়েছে, ভবিষ্যতে মুজতাবা  খামেনির এমন ছবি প্রকাশ করা হবে, যেখানে তাকে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেখা যাবে।

এর আগে, শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মুজতাবা খামেনির একটি পুরোনো ভিডিও প্রকাশ করে। মার্চে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য ভিডিও।

ভিডিওটিতে একদল মানুষের সামনে ধর্মীয় শিক্ষা দিতে দেখা যায় মুজতাবা খামেনিকে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় গণমাধ্যম। ভিডিওর দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, এটি ইরানে যুদ্ধ শুরুর আগের সময়ের।

মুজতাবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে কয়েক মাস ধরেই নানা প্রশ্ন ও জল্পনা রয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় তিনি আহত হয়েছিলেন কি না, তা নিয়েও আলোচনা রয়েছে।

মুজতাবা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার সময় সিএনএনের সঙ্গে কথা বলা কয়েকটি সূত্র জানিয়েছিল, হামলার প্রথম দিনেই তার পায়ে হাড় ভেঙে যায়। একই সময় মুখে সামান্য কেটে যাওয়ার আঘাতও পেয়েছিলেন তিনি বলে দাবি করা হয়েছিল।

তবে সম্প্রতি প্রকাশিত ভিডিওতে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এদিকে, রোববার (৯ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মুজতাবা খামেনি। বৈঠকে দেশের সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এর মধ্যে মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার পদক্ষেপ, চলমান যুদ্ধের পরিস্থিতি এবং সামনে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এসব বিষয় গুরুত্ব পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

দ্রুতই জনসম্মুখে ইরানের সুপ্রিম লিডারের ছবি প্রকাশ করা হবে: রাষ্ট্রীয় গণমাধ্যম

আপডেট টাইম : ১১:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬