ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

চোরাবালিতে পড়েছে যুক্তরাষ্ট্র, মুসলিম ‘ঐক্য ও ভ্রাতৃত্বের’ ডাক ইরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার

প্রতিবেশী দেশগুলোকে স্বনির্ভর হতে এবং ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, জাতীয় স্বার্থ রক্ষায় ইরান সংলাপে বসতে প্রস্তুত। তবে, দেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে-এমন কোনো দাবি মেনে নেবে না তেহরান।

তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক সংঘাতের মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক বিভাজন ঠেকানো জরুরি।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী(আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি চোরাবালিতে আটকা পড়েছে এবং সামরিক ও গণমাধ্যমের সব প্রচেষ্টা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের এই ‘পরাজয়’ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাংবাদিকরা। যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা এখন বিদেশি গণমাধ্যমও স্বীকার করছে।

আইআরজিসি’র দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত অচলাবস্থা’, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং দেশটির আধিপত্যের স্পষ্ট পতনের নতুন দিকগুলো সামনে এনেছে।

শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লিখেছেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির সামনে নিজেদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় তখন দুষ্কৃতিকারী বহিরাগতদের সৃষ্ট যে কোনো চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবিলা করতে পারি।

তিনি আরও বলেন, এখন সময় শুধু নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্বকে গ্রহণ করার।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ শুরুর পর কয়েক মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এসব মন্তব্য করেন আরাঘচি। সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলসহ এর বাইরেও বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

সূত্র: ইরনা/মেহের নিউজ এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চোরাবালিতে পড়েছে যুক্তরাষ্ট্র, মুসলিম ‘ঐক্য ও ভ্রাতৃত্বের’ ডাক ইরানের

আপডেট টাইম : ১২:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬