ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার
সৌদি আরবের মক্কায় পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত, ব্যাখ্যা পর্ব অন্তর্ভুক্ত রয়েছে।

এবার ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন পুরুষ ও নারী এই প্রতিযোগিতায় অংশ নেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ।বৃহস্পতিবার (৬ আগস্ট) মক্কায় পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। প্রতিযোগিতাটি আগামী ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত চলবে।

এই প্রতিযোগিতার লক্ষ্য হলো মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করতে, বুঝতে ও তা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা, একটি সম্মানজনক প্রতিযোগিতা গড়ে তোলা এবং কোরআনের সেবা ও এর হাফেজদের সম্মান জানানোর ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টাকে তুলে ধরা।

এদিকে প্রথমবারের মতো এবার নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতা পাঁচ বিভাগে অনুষ্ঠিত হবে। এর মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

আপডেট টাইম : ১২:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬