ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭৫ বার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।

তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত রবিবার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।

বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী দেখার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়।সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন তানভীর। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এরপর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন তানভীর। ওই দিনই এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো নোটিশে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬