ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৬০ বার

যুদ্ধবিরতি চললেও গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলি বাহিনী বর্বর হামলা। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় ২২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) ফিলিস্তিনি চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, সর্বশেষ এসব বিমান ও স্থল হামলাগুলো গাজার দেইর আল-বালাহ, খান ইউনুস, জাবালিয়ার আবাসিক ভবন, বেসামরিক যানবাহন এবং জনবহুল এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

ইসরায়েলের অমানবিক হামলায় উপত্যকার বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এর ধারাবাহিকতায় আরও একটি পরিবারের সবাই নিহত হয়েছে। পরিবারটির বাবা ও তিন ভাইবোন আগেই মারা গেছে এবং গত ২৪ ঘণ্টার হামলা পরিবারের সর্বশেষ সদস্যও নিহত হয়। জানা গেছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ইয়েমেন আল-সাঈদ হাসপাতালের কাছে হওয়া হামলায় ওই যুবক মারা যায়।

এছাড়া, দেইর আল-বালাহ প্রবেশপথের কাছে একটি যানবাহনকে লক্ষ্য করে চালানো হামলায় মোহাম্মদ আতিয়া জাবর এবং হাজেম আতিয়া জাবর নামে দুই ভাই নিহত হয়েছেন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজা সিটির বন্দরের কাছে আল-সুসি টাওয়ারের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ দেইর আল-বালাহর আল-মাশালা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় এক নারীসহ আরও দুই জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া, গাজা সিটির শরিয়া আদালতের পেছনে একটি বেসামরিক যানবাহনে ইসরায়েলি বোমায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি, খান ইউনুসের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি বাসভবন লক্ষ্য করে হামলায় চালালে এক শিশুসহ আরও তিন ফিলিস্তিনি নিহত হয়। গাজা সিটির আল-রিমাল এলাকায় হামলা চালালে আল-থাওরা স্ট্রিটে আরও তিন ফিলিস্তিনি নিহত এবং ছয়জন আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩৫৬ মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭৪ হাজার ১৮৫ জন।

মন্ত্রণালয়ের তথ্য মতে , অক্টোবরে গাজায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ২৩০ ফিলিস্তিনি নিহত ও ৪ হাজার ৭৬ জন আহত হয়েছে।

সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার

আপডেট টাইম : ১১:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬