ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩০০ এমপি এসে দেখে যাওয়া দরকার হাওরের মানুষ কত কষ্ট করে : নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৮২ বার

হাওরবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইফ নাহিদ ইসলাম বলেছেন, আমার মনে হয় সংসদের ৩০০ জন এমপি এসে দেখে যাওয়া দরকার যে, হাওরের মানুষ কত কষ্ট করে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় নেত্রকোনার খালিয়াজুরীতে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাইবো, সরকার যেন হাওরাঞ্চলের অবহেলিত মানুষের জন্য বিশেষ বরাদ্দ রাখে, বিশেষ পরিকল্পনা রাখে। হাওরকে বিশেষভাবে গড়ে তুলতে এখানে পর্যটন গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘এখানে ব্রডব্যান্ড নেই, ডিশ নেই, কিছু নেই। হাওরে বিকল্প কর্মসংস্থান গড়ে তুলতে হবে। আমরা চাই জনপ্রতিনিধি হাওরের সমস্যার কথা সংসদে তুলে ধরবেন।’

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার জুলাই চেতনাকে কাজে লাগিয়ে ক্ষমতায় গেল, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করলো না। এটা হতে পারে না।’

খালিয়াজুরিতে এনসিপির জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্যসচিব ও উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমানের সভাপতিত্বে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচির পথসভায় বক্তব্য দেন উত্তরাঞ্চলীয় মুখ্য সচিব সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রাহমান খান পাঠান, জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী ও সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

৩০০ এমপি এসে দেখে যাওয়া দরকার হাওরের মানুষ কত কষ্ট করে : নাহিদ ইসলাম

আপডেট টাইম : ০৭:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬