ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: পাঁচ আসামি ৫ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৫ বার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার (১৯ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক সঙ্গিতা ভট্টাচার্য্য এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, প্রত্যেক আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া শেখেরহাটি গ্রামের ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) এবং একই উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত চান্দা আলীর ছেলে আব্দুর রউফ (৬৭)।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই সায়রা আক্তার জানান, রিমান্ড শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না কিংবা তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি।

উল্লেখ্য, গত বুধবার রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাসার সামনে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করলে তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দুই দিন পর নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জাহাঙ্গীর বাসায় প্রবেশের সময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও নেপথ্যের পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: পাঁচ আসামি ৫ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬