ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৪৯ বার

মানিকগঞ্জের সাটুরিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় দেন।

নির্যাতনের শিকার স্কুলছাত্রী সাটুরিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত।

দণ্ডিত হাবিবুর রহমান হাবিব ঢাকার ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী এলাকার সোহরাব হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। এ সময় স্কুলছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যান হাবিব। পরে এই ঘটনায় নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হলে কিছুদিন কারাভোগের পর জামিনে বের হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে হাবিবুর রহমান হাবিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। পরে আদালতে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেন।

রায়ে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি মাসুদুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, মামলার বাদী জীবিত থাকতে বিচার দেখে যেতে পারলেন না। তিনি গত এক মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ১২:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬