ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফ্রান্সে তীব্র তাপদাহে সবার জন্য খুলে দেওয়া হলো মসজিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩৮ বার

ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির কয়েকটি মসজিদ। প্রচণ্ড গরমে অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়া মানুষের জন্য মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে যে কেউ সেখানে গিয়ে বিশ্রাম নিতে, ঠান্ডা পানি পান করতে এবং কিছুটা স্বস্তি পাচ্ছেন।

রাজধানী প্যারিস সংলগ্ন মঁত্রই শহরের কয়েকটি মসজিদ এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। ফরাসি কর্তৃপক্ষ যখন একের পর এক তাপদাহ সতর্কতা জারি করছে, তখন মসজিদগুলো সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা রাখা হয়েছে। বিশেষ করে বয়স্ক, পথচারী, গৃহহীন এবং অসুস্থ ব্যক্তিরা এই সেবার প্রধান উপকারভোগী হচ্ছেন।

মঁত্রই মুসলিম কাউন্সিলের সভাপতি হাসান হারমুজ বলেন, তীব্র গরমে মানুষ নিরাপদ ও শীতল আশ্রয় খুঁজছিলেন। সেই প্রয়োজন থেকেই মসজিদগুলোকে অস্থায়ী বিশ্রামকেন্দ্রে পরিণত করা হয়েছে। উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে মসজিদের ভেতরে আরামদায়ক পরিবেশ থাকায় মানুষ সেখানে স্বস্তি পাচ্ছেন।

এদিকে আল-ইসলাহ মসজিদের খতিব ইব্রাহিম বালহাজ বলেন, মসজিদের দায়িত্ব কেবল ইবাদতের স্থান হওয়া নয়; দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোও ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। তাঁর ভাষায়, এই উদ্যোগ ইসলামের মানবিকতা, সহমর্মিতা ও সেবার আদর্শকে বাস্তবে তুলে ধরেছে।

মসজিদগুলোতে আগতদের জন্য স্বেচ্ছাসেবীরা ঠান্ডা পানির বোতল ও খেজুর বিতরণ করছেন। কেউ চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ শীতল কার্পেটে কিছু সময় কাটিয়ে গরম থেকে স্বস্তি নিচ্ছেন।

ফ্রান্সজুড়ে চলমান তাপদাহের মধ্যে মঁত্রইয়ের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফ্রান্সে তীব্র তাপদাহে সবার জন্য খুলে দেওয়া হলো মসজিদ

আপডেট টাইম : ১১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬