ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় যায়নি ১৩ দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩৮ বার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চাপের কারণে অন্তত ১৩টি দেশ প্রতিনিধি পাঠায়নি বলে দাবি করেছে সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুপস্থিত দেশগুলোর মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশ রয়েছে। পরে এসব দেশের সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানকে অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে বলেও দাবি করা হয়েছে।

তাসনিম এক জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জানাজা অনুষ্ঠানের আগে পাঁচ দিন ধরে বিভিন্ন দেশকে তেহরানে প্রতিনিধি পাঠানো থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে একটি গোপন নির্দেশনা দেন। সেখানে বলা হয়, কোনো দেশ যদি খামেনির জানাজায় অংশ নেয়, তাহলে সেটিকে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রতি অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দুই আরব কূটনীতিকের তথ্য অনুযায়ী, রুবিও অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আফ্রিকার কয়েকটি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সংশ্লিষ্ট সরকারগুলোকে সতর্ক করে জানান, খামেনির জানাজায় অংশ নিলে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা ঝুঁকির মুখে পড়তে পারে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় যায়নি ১৩ দেশ

আপডেট টাইম : ১২:৩১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬