ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ হলুদ ঝড়ের রাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২১ বার

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আজ এক চরম অগ্নিপরীক্ষা। শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে ইউরোপের পাওয়ারহাউজ নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচ তারকার ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মাঠ ছাপিয়ে এই ব্লকবাস্টার ম্যাচকে কেন্দ্র করে পুরো দুনিয়াজুড়ে এখন টানটান উত্তেজনা।

বিশ্বব্যাপী কোটি ভক্তের মতো এই ফুটবলজ্বরে আক্রান্ত বাংলাদেশের শোবিজ তারকারাও। হাইভোল্টেজ এই ম্যাচ শুরুর আগেই রূপালি জগতের তারকাদের মাঝে শুরু হয়ে গেছে পছন্দের দল নিয়ে তুমুল মাতামাতি।

May be an image of football, soccer, television, newsroom and text

এই উন্মাদনায় এবার ভিন্ন মাত্রা যোগ করলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হৃদয়ে জমানো ফুটবল-প্রেমের কথা অকপটে প্রকাশ করেছেন এই তারকা।

ব্রাজিলের প্রতি নিজের গভীর ভালোবাসা প্রকাশ করে এক পোস্টে বাঁধন সরকার পূজা লিখেছেন, ‘আজ হলুদ ঝড়ের রাত!।ফুটবল মানেই সুন্দর শৈল্পিক খেলা, আর সেই শিল্পের আসল কারিগর তো ওরাই। মাঠে নামছে সেলেসাওরা। আজ শুধু জয় নয়, সাম্বা জাদুর অপেক্ষায় পুরো বিশ্ব।’

প্রিয় গায়িকার এমন ফুটবল-ভাবনা সামাজিক মাধ্যমে মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। পূজার সেই পোস্টে রিঅ্যাক্ট ও মন্তব্যের বন্যা বয়ে দিচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা। আজ রাতে মাঠের লড়াইয়ে কে জিতবে তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ হলুদ ঝড়ের রাত

আপডেট টাইম : ১২:২৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬