ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শক্তিশালী ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার ৩ দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩২ বার
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার তিন দেশ। আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের কম্পন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে শুরু করে ভারতের দিল্লি ও কাশ্মীর পর্যন্ত অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় আঘাত হানা এ ভূমিকম্প আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন অঞ্চল এবং ভারতের উত্তরাঞ্চলে অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২ এবং উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের জুরম এলাকার ৪৩ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল।
অন্যদিকে পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং এর গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।
জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পের কম্পন ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার, সোয়াত, বান্নু, চিত্রালসহ পাঞ্জাবের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এছাড়া আজাদ কাশ্মীরের নীলম ভ্যালি ও মুজাফফরাবাদেও ভূকম্পন টের পাওয়া যায়।
খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায় কম্পন তুলনামূলক দীর্ঘ সময় স্থায়ী হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নারী ও শিশুরা ভীতসন্ত্রস্ত হয়ে কান্নাকাটি শুরু করেন।
এর আগে ভেনিজুয়েলায় এক মিনিটের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ৯২০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। বুধবারের ওই দুর্যোগে দেশটির বহু ভবন ধসে পড়ে। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, এখনো ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শক্তিশালী ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার ৩ দেশ

আপডেট টাইম : ১১:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬