ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

গলায় ইট বেঁধে কুকুর হত্যা: দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৪৯ বার

নরসিংদীতে গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে হত্যার ঘটনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পরই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এরইমধ্যে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবক মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার কর্মকর্তা এ আর এম আল মামুন।

জানা যায়, গত বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন এক যুবক। কুকুরটি ছটফট করতে করতে নদীতে ডুবে মারা যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আসে। পশুর প্রতি নিষ্ঠুরতার ভিডিওটি দেখার পর প্রধানমন্ত্রী গভীরভাবে ব্যথিত হন। প্রাণীর প্রতি মানুষের এমন আচরণ তাকে বিচলিত করে তোলে। সভ্য সমাজে কোনো প্রাণীর সঙ্গে এ ধরনের অমানবিকতা কীভাবে হয়, তা ভেবে বিস্মিত হন তিনি। ফলে শুক্রবার (২৬ জুন) এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে পুলিশে সোপর্দ করে নরসিংদী জেলা ছাত্রদল। অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীন আরা নামে এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য মোহাম্মদ আলীকে এ ঘটনা ঘটাতে প্ররোচিত করেন।

স্থানীয়দের দাবি, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ ঘটনায় শাহীন আরার সংশ্লিষ্টতাসহ সার্বিক বিষয় তদন্ত করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযোগ ওঠার পর থেকে শাহীন আরা আত্মগোপনে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলায় ইট বেঁধে কুকুর হত্যা: দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬