ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪৪ বার

Oplus_16908288

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন পৌর শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে ‘পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দু’দিনব্যাপী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ও বুধবার সকালে মদন পৌরসভা মিলনায়তনে ডিপিএম ও পিডিআরসি’র আয়োজনে এবং মদন পৌরসভার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পৌর উন্নয়নে সচেতন নাগরিকদের মতামত গ্রহণ এবং তা বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, জামায়াতের নায়েবে আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রিছ মাস্টার), মদন থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন করিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি নূরুল হক রুনু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমীন তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ।

নগর উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়ন বিষয়ে ব্রিফিং প্রদান করেন ডিপিএম-এর সিনিয়র কনসালট্যান্ট আফসানা এম. কামাল এবং পিডিআরসি’র চিফ এক্সিকিউটিভ অফিসার মো. সারওয়ার হোসাইন এপিও।

সভা পরিচালনা করেন মদন পৌরসভার কর আদায়কারী আব্দুল সালাম।

আয়োজকরা জানান, পৌর এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নাগরিকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:২১:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬