ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা কেন মাটিতে রাখা হয় না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২২ বার

স্পেনের বিপক্ষে সৌদি আরবের ম্যাচের আগে পতাকা প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনে নতুন নজির তৈরি করেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা কালেমার প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেয় ফুটবলের আন্তর্জাতিক সংস্থা।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের আগে সাধারণ নিয়ম অনুযায়ী পতাকা মাঠের ঘাসে বিছিয়ে প্রদর্শনের পরিবর্তে সৌদি আরবের পতাকা স্বেচ্ছাসেবকরা হাতে ধরে উঁচু করে রাখেন। একইভাবে স্পেনের পতাকাও হাতে তুলে প্রদর্শন করা হয়, যাতে দুই দেশের প্রতি সমান সম্মান বজায় থাকে।

সৌদি আরবের পতাকায় সবুজ পটভূমির ওপর সাদা রঙে কালেমা লেখা রয়েছে এবং এর নিচে একটি তলোয়ারের চিত্র। ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রতীককে সম্মান জানিয়ে দেশটি দীর্ঘদিন ধরেই পতাকা মাটি, পানি বা কোনো নিম্ন পৃষ্ঠে স্পর্শ করানো বিরোধী। ১৯৭৩ সালের জাতীয় পতাকা আইনে এ বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে, যেখানে পতাকা অর্ধনমিত করাও অনুমোদিত নয়।

এই অবস্থানকে বিবেচনায় নিয়ে ফিফা তাদের পূর্বনির্ধারিত ম্যাচ-ডে পতাকা উপস্থাপন প্রোটোকলে পরিবর্তন করে। সাধারণত নতুন ফরম্যাটে মাঠের মাঝখানে খেলোয়াড় ও রেফারিরা বৃত্তাকারে দাঁড়িয়ে দুই পাশে বড় পতাকা বিছিয়ে রাখা হয়। তবে সৌদি আরবের ক্ষেত্রে এই পদ্ধতি ধর্মীয় সংবেদনশীলতার কারণে উপযুক্ত ছিল না।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের অনুরোধের পর ফিফা সিদ্ধান্ত নেয়—উভয় দেশের পতাকাই একইভাবে হাতে উঁচু করে প্রদর্শন করা হবে। কারণ শুধুমাত্র সৌদির পতাকা উঁচু রাখা হলে সেটা স্পেনকে খাটো করা হতো।

একই ধরনের আরেকটি পরিস্থিতি দেখা গিয়েছিল ইরাকের ক্ষেত্রে, যেখানে পতাকায় ‘আল্লাহু আকবার’ লেখা থাকায় তাদের অনুরোধের ভিত্তিতে ফিফা প্রদর্শন পদ্ধতিতে পরিবর্তন আনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা কেন মাটিতে রাখা হয় না

আপডেট টাইম : ১২:০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬