ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গর্ব ও মর্যাদার প্রতীক ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৫ বার
ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশটিকে ‘গর্ব ও মর্যাদার প্রতীক’ বলে অভিহিত করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের কাছে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন।

ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে ইরান বাধ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির প্রথম এবং মৌলিক শর্তই ছিল লেবাননসহ সব ফ্রন্টে ইসরায়েলের সামরিক কার্যক্রম বন্ধ করা।’

নাঈম কাসেম বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি, ইরান হিজবুল্লাহ, প্রতিরোধ আন্দোলন এবং লেবাননের জনগণকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বিনিময়ে কিছুই নেয়নি। তারা আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, আমাদের ভূমি মুক্ত করার শক্তি দিয়েছে, সমাজের ক্ষত সারিয়ে তুলতে এবং জনগণকে সহায়তা করতে সাহায্য করেছে।’

ইরানের সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করে তিনি আরো বলেন, ‘আজ ইরান রক্ত দিচ্ছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার জবাবে জায়নবাদী সত্তার বিরুদ্ধে হামলা চালাচ্ছে এবং যুদ্ধের হুমকিসহ নানা পরিণতির মুখোমুখি হচ্ছে।

পাশাপাশি তারা বিপুল ত্যাগও স্বীকার করছে।’কাসেম বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই—ইরান গর্ব ও মর্যাদার এক প্রতীক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গর্ব ও মর্যাদার প্রতীক ইরান

আপডেট টাইম : ০৯:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬