ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত: ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৩৯ বার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের অবসান ঘটেছে এবং দুই পক্ষ একটি ‘শক্তিশালী সমঝোতা স্মারকে’ সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) রাতে জর্জিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সমর্থনে আয়োজিত একটি নির্বাচনি টেলি-র‌্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বলেন, “আপনারা শুনেছেন কি না জানি না, তবে আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে, যে বিষয়টি আমরা জোরালোভাবে দাবি করেছিলাম; এটাই ছিল মূল উদ্দেশ্য। এটিই ছিল পুরো বিষয়টির ৯৫ শতাংশ।”

পরবর্তীতে ওই টেলি-র‌্যালিতে ট্রাম্প একই ধরনের মন্তব্য করে বলেন, “আজ আমরা ইরানের সঙ্গে একটি মীমাংসা করেছি। আমরা একটি দারুণ চুক্তি করেছি। কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগির মানুষ বাড়ি ফিরতে শুরু করবে। এটি প্রায়, প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।”

এর কিছুক্ষণ আগে, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করার কথা জানান তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্ট চুক্তি সম্পন্ন হওয়ার দাবি করলেও ইরানের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। ইরানের বার্তা সংস্থা ‘তাসনিম-এর তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি এখনো চূড়ান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত: ট্রাম্প

আপডেট টাইম : ১২:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬